রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ঢাকার আশুলিয়ায় পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক বাংলাবাজার পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও বাংলা পোসৃটের সাভার সংবাদদাতা সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাতে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন মুকুল ও তার স্ত্রী মোছাঃ আলো বেগম (৪০)সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আশুলিয়া থানার জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিককে পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, এলাকাটি নির্জন থাকায় তিনি নিরাপত্তার জন্য সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন। তাঁর চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় অন্ধকারে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁদের নেতৃত্বে কাউছার নামে এক ব্যক্তি ছিলেন বলে অভিযোগ তাঁর।

সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিলো। ওই সংবাদ প্রকাশের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে ‘মোনাভী অল বাংলাদেশ’ নামে একটি কোম্পানির মাধ্যমে বরগুনার আমতলী এলাকা থেকে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে অতীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো। আশুলিয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ এর নিরাপত্তা অনিশ্চিত। এর আগে সন্ত্রাসী এনামুল হক হত্যার হুমকি দিয়েছে সাংবাদিক সৌরভকে। একের পর এক সাংবাদিকদের উপর হামলা ও হত্যা চেষ্টা নিন্দনীয়। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক মহল।

সাংবাদিকদের উপর হামলাকারী ও হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451