সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তার কাছে চাঁদা দাবি, গালিগালাজ ও হামলার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। গত ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি তার অফিসে প্রবেশ করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে অভিযুক্ত হিসেবে সোহাইব আহমেদ (৫২), মো. আবু বকর সিদ্দিক (৫৫), মো. জাকির হোসেন (৩৬) এবং ইশতিয়াক আহমেদ (৩৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, প্রায় দুই মাস আগে একটি রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের কথা বলে অভিযুক্তরা তার কাছে অর্থ দাবি করেন। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে তারা অফিসে এসে পুনরায় চাঁদা দাবি করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মাহমুদুল ইসলামের দাবি, একপর্যায়ে অভিযুক্তদের একজন তাকে আঘাত করার উদ্দেশ্যে অফিসের একটি কাঠের চেয়ার তুলে নেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতে ও চোখের উপরে আঘাত লাগে। এছাড়া তার নাক ও মুখে ঘুষি মারার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় তিনি আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে অভিযুক্তরা ভবিষ্যতে মামলা-মোকদ্দমা করলে তাকে প্রাণনাশ ও ক্ষতির হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদুল ইসলাম বলেন, “আমি আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তবে অভিযোগে নাম থাকা চার ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, ততন্ত্র সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451