শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট, চাঁদাবাজির অভিযোগ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি গ্রেফতার বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কৃষকদের আতংকিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সারের মওজুদ আছে: আসাদুল হাবিব দুলু  ম্যানুফ্যাকচারিং থেকে ইনোভেশনের দিকে এগিয়ে যেতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন  ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী 

এম এ আজম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের দেশকে মেধাশূণ্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎আজ লক্ষীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

‎শহীদউদ্দিন চৌধুরী আরও বলেন, একটি ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা তিনি নিরসন করেছেন। নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার হার বাড়াতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হয়েছে বলে জানান তিনি।

‎অনুষ্ঠানে লক্ষীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন মন্ত্রী।

‎লক্ষীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451