শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা 

নুরুল হক মিলন,  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, হাকার সমিতি, বালুর চাতাল ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বুধবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভাটি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল যৌথভাবে আয়োজন করে।

 

সভায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডল সহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

সভায় ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নৌপথের নিরাপত্তার জন্য আগামী ১৬ মার্চ হতে নিয়মিত টহল সদস্যর পাশাপাশি নৌ পুলিশ ফরিদপুর ও খুলনা অঞ্চল হতে অতিরিক্ত সদস্য মোতায়েন, দৌলতদিয়া, পাটুরিয়া, ধাওয়া পাড়া, কাজীর হাট ও আরিচা রুটে বিশেষ নিরাপত্তা জোরদার করা, নদীর মধ্যে ছিনতাই, জুয়া, চাঁদাবাজি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়।

 

নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান বলেন, এবারের ঈদ যাত্রায় কর্মজীবী মানুষদের ঘরে ফিরতে নৌ পুলিশের পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি আমাদের নৌপুলিশ বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে এবারের ঈদ যাত্রা হবে সোহার্দ্য ও সম্প্রীতির যাত্রা। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451