মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শুলিয়ায় সড়কে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়া এলাকায় নবীনগর-পল্লী বিদ্যুৎ, বাইপাইল-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড, জিরানী এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর, জামগড়া ছয়তলাসহ বিভিন্ন পয়েন্টে কথিত নব্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে রিকশাচালক, পরিবহন মালিক ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে গত এক সপ্তাহে দেখা যায়, একদল কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসীরা সড়কে গাড়ি গতিরোধ করে কৃত্রিম যানজট সৃষ্টি করছে। এরপর বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি চললেও কার্যকর প্রতিরোধ দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল, যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451