বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

হেলাল শেখ:
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

 

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ও কর্মস্থলসহ প্রকাশ্য নারীদের ওপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বলে অভিযোগ উঠেছে। শারীরিক নির্যাতন, মানসিক হয়রানি, পারিবারিক সহিংসতা ও রাস্তাঘাটে উত্ত্যক্তকরণের মতো ঘটনায় নারীরা ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে এসব ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সচেতন মহলের মতে, নারীদের ওপর এ ধরনের নির্যাতন সরাসরি মানবাধিকার লঙ্ঘন, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, আশুলিয়ায় বিভিন্ন ভাবে নারীদের উপর অত্যাচার নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেই সাথে বিভিন্ন সময় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন পুলিশ। বিশেষ করে সচেতনতার অভাবে এসব হচ্ছে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451