বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি

রুকুনুজ্জামান পাবর্তীপুর, প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বতীপুর প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিকতায় পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার পেশাকে সম্মানজনক স্থানে উন্নীত করতে হবে। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে পার্বতীপুর প্রেসকাবে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য এ সব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সম্প্রতি উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সফরকালে পার্বতীপুর প্রেসকাবের সমাবেশে যোগদেন। এতে সভাপতিত্ব করেন- পার্বতীপুর প্রেস কাবের আহবায়ক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান। শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ প্রতিনিধি মোঃ মাহফিজুল ইসলাম রিপন ও সাংবাদিক অহিদুল ইসলাম, এম এ জলিল সরকার, মিলন পারভেজ, মোস্তাফিজুর রহমান বকুল, মোহাম্মদ তাজকীর হোসাইন, মামুনুর রশিদ মামুন, সাজ্জাদ হোসেন, রুকুনুজ্জামান প্রমুখ।

 

আলোচনা সভায় ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্ধসহ পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451