বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কিশোর অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
নেতা ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিশোর অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিশোরদের সংঘবদ্ধ অপরাধ রোধে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক দল ও মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। 

বিএইচআরএফ চেয়ারপারসন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘শুধু আইনের কঠোরতা দিয়ে কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব নয়। এর নেপথ্যে মদদদাতাদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

কিছু কিছু রাজনৈতিক নেতা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কিশোরদের ব্যবহার করে। যা মোটেই কাম্য নয়। তাই কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।’ 

এটিএন বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক প্রচার-প্রচারণায়, মিছিল-মিটিংয়ে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের ব্যবহার না করার প্রতিশ্রুতি প্রদান করা উচিত।

তাহলে সাধারণ জনগণের মধ্যে কিশোর অপরাধ বন্ধে প্রতিশ্রুতি প্রদানকারী ওই রাজনৈতিক দলের প্রতি আস্থা তৈরি হবে।’ 

সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ আহমেদ, তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান, সুজন সমন্বয়ক দীলিপ কুমার সরকার প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451