সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

আশুলিয়ায় ফ্লাটে স্বামী স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

 

আশুলিয়ায় ফ্লাটে স্বামী স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

 

সাইদুর রহমান আশুলিয়া প্রতিনিধি : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার উত্তর গাজিরচট ফকির বাড়ী এলাকার মেহেদীর পাঁচতলা ভবনের ৪র্থ তলা থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তর গাজিরচট ফকির বাড়ি মসজিদের পশ্চিম পাশে মেহেদী হাসানের মালিকানাধীন ৫তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৪৫), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজায় ধাক্কা দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান । পরে ঘরের ভেতরে বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান তারা। বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ এসে ওই ফ্ল্যাটের আরেক রুমে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এটি স্বামীর মরদেহ।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলে দুজনের লাশ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ পেয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি স্বামীর লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। আনুমানিক তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451