বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীর ঘুমন্ত দাদির কোল থেকে উধাও নাতি, লাশ মিলল পাটক্ষেতে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘুমন্ত দাদির কোল থেকে ৪ বছর বয়সী ইয়ামিন সেখ উধাও হয়। পরে তার মরদেহ পাওয়া যায় পাটক্ষেতে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. নাসির সেখের ছেলে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির বারান্দা থেকে এ ঘটনা ঘটে।

সকাল পৌনে ১০টার দিকে বাড়ির অদূরে পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে।ইয়ামিন সেখের দাদি নাসিমা বেগম বলেন, ‘প্রতিদিনের ন্যায় সোমবার রাতের খাবার শেষে নাতি ইয়ামিনকে নিয়ে বাড়ির ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে হঠাৎ করেই ঘুম ভেঙে গেলে ইয়ামিনকে দেখতে না পেয়ে চিৎকার দেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

সকালে বাড়ির পাশের পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।’ 

ইয়ামিনের বাবা নাসির সেখ বলেন, ‘আমি বালিয়াকান্দি থানায় যাওয়ার পথে জানতে পারলাম ছেলের লাশ পাওয়া গেছে। তবে কিভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি না। শিশু বাচ্চার শত্রু কে জানি না।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘নিখোঁজ শিশুর লাশ পাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451