মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

দিনাজপুরে পিকআপের ধাক্কায় না ফেরার দেশে স্বামী, হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রোগী দেখতে হাসপাতালে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মন্ডল (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল মালেক মন্ডল ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে বিরামপুর হাজী ক্লিনিকে যাচ্ছিলেন অসুস্থ আত্মীয়কে দেখতে। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। আমাদের কাছে এখনো পরিবারের কেউ অভিযোগ করেনি।

অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451