মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

দুর্নীতির দায়ে ৩১ জরিপ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত : ভূমিমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংসদকে জানিয়েছেন, জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতিতে তাৎক্ষণিকভাবে তদন্ত ও বিভাগীয় মামলা দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে ৫৮টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩১ জন জরিপ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ সকল তথ্য জানান।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, জরিপের সব স্তরে ঢাকা জোনের ভূমি মালিকরা এসএমএস ও ইমেইল পেয়ে থাকেন, যা পর্যায়ক্রমে সব জোনে প্রয়োগ চলমান রয়েছে। 

তিনি আরো জানান, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা ও সেমিনার আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী সেবাগ্রহীতাদের সেবা দেওয়া হয়। ডাক বিভাগের মাধ্যমে সেবাগ্রহীতার বাসায় ম্যাপ পৌঁছে দেওয়া হয়।

জরিপ কার্যক্রম ডিজিটাইজ করার মাধ্যমে এ ব্যাপারে দুর্নীতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমা আকতারের প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী জানান, ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধনীর জন্য গত ৬ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এ আইনটি সংশোধিত হলে সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

বর্তমানে সারা দেশে ডিজিটাল জরিপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী।

এই জরিপ হলে মামলা মোকদ্দমার সংখ্যা অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন ভূমিমন্ত্রী।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451