সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রাজাপুরে বসতঘরে হামলা ভাঙচুর লুটপাট: হত্যা ও বাড়িছাড়া করার হুমকির অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালাকাঠির রাজাপুরের বামনখান গ্রামের

কবির হোসেন খন্দকারের বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের

লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে দেয়াল

ভাঙচুর, নগদ অর্থসহ দুইলক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট, ঘরের

লোকজনকে মারধর ও বাড়িছাড়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ

ঘটনায় কবিরের স্ত্রী ফেরদৌসি কবির বাদি হয়ে গতকাল শুক্রবার

রাতে রাজাপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ ২১ জনের বিরুদ্ধে

মামলা দায়ের করেছেন। মামলা সূত্র ও ফেরদৌসি কবির অভিযোগ

করে বলেন, তার স্বামীর চাকুরির কারনে স্ব-পরিবারে স্বামীর সাথে

থাকায় আমার খালি বাড়িতে উপজেলার পিংড়ি গ্রামের মৃতু

হোসেন খলিফার ছেলে সান্টু খলিফা (বাপ্পি) ও মৃত আমির

হোসেন খন্দকারের মেয়ে শিউলি বেগম বসবাস করতো। আমরা

বাড়িতে এসে তাদেরকে আমার ঘর থেকে চলে যেতে বললে তারা

আমাদের প্রতি ক্ষিপ্ত হয়। ঘটনার দিন চারজন রাজমিস্ত্রি দিয়ে

ঘরটির সংস্কারের কাজ করাতে গেলে শিউলি বেগম ও বামনখান

গ্রামের দুলাল হোসেন খনদকারের স্ত্রী হেলেনা বেগম মোবাইলে

সন্ত্রাসী বাহিনীকে খবর দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘর ও

ঘরের আসবাব পত্র কুপিয়ে-পিটিয়ে তান্ডব চালিয়ে ভাংচুর করে

প্রায় দুই লক্ষাধকি টাকার ক্ষতি সাধন করে। এসময় ঘরে থাকা ৯৫

হাজার টাকা মুল্যের দুইভরি ওজনের স্বর্ণের দুটি চেইন, ৪৮ হাজার

টাকা মুল্যের এক ভরি ওজনের স্বর্ণের দুটি কানের দুল এবং ৫০

হাজার টাকা সান্টু খলিফা ও এনাম হোসেন যৌথভাবে লুট করে

নেয়। আমি তাদের বাধা দিতে গেলে আমাকে মারধর করে এবং

মাটিতে ফেলে টেনে হেঁচড়ে শীøলতাহানি করে এ সময় আমাকে

রক্ষা করতে আমার ছেলে নাঈম ও নোমান এগিয়ে এলে তাদেরকে

প্রতিপক্ষের শিউলি বেগম, হেলেনা বেগম ও সাহাদাৎ হোসেন

মারধর করে আহত করে। প্রতিপক্ষের লোকজন মাদক ব্যাবসায়ী বলে

বর্তমানে তারা আমাদেরকে বাড়ি ছাড়াসহ হত্যার হুমকি ও মাদক

দিয়ে আমার ছেলেদেরকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। ওসি

শেখ মুনীর গীয়াস ও এস আই চান মিয়া জানান, এ মামলার ৬ নং

আসামী শাহাদাত খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। অন্য

আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451