ওমান থেকে কয়লাবাহী ৭৭ জাহাজ আসার খবরটি ‘শতভাগ মিথ্যা’
অনলাইন ডেক্স
আপডেট সময়
বুধবার, ৭ জুন, ২০২৩
১৩৩
বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওমান থেকে কয়লাবাহী ৭৭টি জাহাজ বাংলাদেশে আসছে। এই খবরটি সত্য নয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, খবরটি ‘শতভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর’।মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাত দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে লেখা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- বিদ্যুৎসংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।পোস্টে আরো লেখা হয়, ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছবে বিদ্যুৎ কেন্দ্রে।’