বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও এখন কমেছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে
রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা কমে এসেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রোজার প্রথম দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে।

আজ শুক্রবার (৩১ মার্চ) রংপুরে নগরীর সেন্ট্রাল বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। এ ছাড়া টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।

তিনি আরো বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।

মন্ত্রী বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্যবসা-বাণিজ্য নিয়ে। এতে করে দুই দেশের পণ্য আদান-প্রদানসহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে।

তিনি এ সময় বলেন, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন। আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451