সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে ভেঙে গেল ৩৬ হাজার ডিম!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

বোঝাই ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম ভেঙে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। সোমবার ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মুরগির ডিম বহন করা ট্রাকের এক্সেল ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রাকে থাকা ডিম ব্যবসায়ী খোকন জানান, খুলনা মোট্রো-ন (১১-০৯৫৯) একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন।

পথে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের সড়কে ওই ট্রাকের এক্সেল ভেঙে উল্টে যায়। এতে তাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসে ৩৬ হাজার ডিম ভেঙে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

স্থানীয় খান মাসুদ জানান, ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। সে সময় রাস্তায় এসে দেখেন ডিমবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে ট্রাকের প্রায় সব ডিমই ভেঙে ডিমের কুসুম পানির মতো স্রোত হয়ে ড্রেনে গড়িয়ে যাচ্ছে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত ডিম অপসারণের ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451