সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

কলকাতায় অভিনেত্রী ইশা আলিয়াকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের অভিনেত্রী

ভারতের ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে বুধবার ভোরে পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে ছিনতাইকারীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটে যখন তিনি তাঁর স্বামী প্রকাশ কুমার এবং তিন বছরের মেয়ের সঙ্গে রাঁচি থেকে কলকাতায় যাচ্ছিলেন।   প্রকাশ কুমার নিজেও একজন চলচ্চিত্র পরিচালক।

কলকাতার এক পুলিশ কর্মকর্তা বলছেন, ‘পরিবারটি তাদের নিজস্ব গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল।

তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়ি থামায়। সেখানে কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ’

কুমারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরে দিনের বেলা অনুসন্ধানকারী কুমারকে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনাটি পুনর্গঠনের জন্য তাকে অপরাধস্থলে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে অপরাধস্থলের কাছাকাছি অবস্থিত একটি কারখানা থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করছে।

প্রকাশ কুমার বলেন,‘তিনি ঝাড়খণ্ডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। যদিও তার আসল নাম রিয়া কুমারী, তবে পর্দার নাম ইশা আলিয়া। ’

কুমার বলেন, ‘আমার স্ত্রী আমাদের মেয়ের সঙ্গে গাড়িতে বসে ছিলেন। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী নীচে নেমে প্রতিরোধের চেষ্টা করেন। তারপরই ওরা তাকে গুলি করেছে। ’

স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার গাড়ি চালিয়ে যান। নির্যাতিতাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আলিয়াকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার ভোরে পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে ছিনতাইকারীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451