বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ : দুই আসামির ফাঁসির আদেশ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এস এ নাছিম রেজা এ রায় দেন।

আদালত দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহিদ মিয়া (৪৭) ও রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোস্তফা (৩৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাতে ধর্ষণের ঘটনা ঘটে। ঘরের জানালা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুলছাত্রীকে ধর্ষণ করে আসামিরা।

ঘটনার দুই দিন পর স্কুলছাত্রীর বাবা মাধবপুর থানায় মামলা করেন। আসামি শাহিদ মিয়া আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, এই আদেশে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছি। অপরাধীরা ভবিষ্যতে অপরাধ করিতে ভয় পাবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব জানান, তারা এই রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করবেন না তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451