সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ের মৃত্যুতে মায়ের আত্মহত্যা, একসাথে দাহ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে একসাথে দাহ করা হলো মা ও মেয়েকে। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শীর নগর ভাতগ্রামে তাদের দাহ করা হয়। একমাত্র মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা বাসন্তী বণিক (৫০) হেক্সিসল পান করে আত্মহত্যা করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাসন্তি বণিক ও প্রাণকৃষ্ণ বণিক দম্পতির একমাত্র সন্তান পূজা বণিক (১৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পূজা বণিকের মৃত্যু হয়। শুক্রবার ভোরে একমাত্র সন্তানের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে বাসন্তি বণিক হতবিহবল হয়ে পড়েন। মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে সকলের অজান্তে বাথরুমে ঢুকে হেক্সিসল পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমুদিনী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদায়ক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451