বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাগেশ্বরীতে অনার্স পরিক্ষার কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ সাদিকুল ইসলাম ( থানা প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নাগেশ্বরী সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের কলেজ গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জানান, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী কোহিনুর আক্তার গেলো ১৭ অক্টোবর কুড়িগ্রামে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতি বছরই এভাবে পরীক্ষা দিতে গিয়ে পথেই প্রাণ হারান অনেকেই। এই অঞ্চলে পরীক্ষা কেন্দ্র চালু হলে, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কচাকাটাসহ জেলার উত্তরের সকল কলেজের অনার্স পরীক্ষার্থীরা নির্বিঘ্নে সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে করে কাউকে প্রাণ হারাতে হবে না। তাই নাগেশ্বরীতে একটি পরীক্ষা কেন্দ্র চালুর জোর দাবি জানান তারা। এছাড়াও নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি কলেজ বাস এবং কলেজ গেটের সামনের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিও জানান শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক লুতফর রহমান, আজিজুল ইসলাম রানা, মমতাজ পারভিন, নাজমুল ইসলাম, শিক্ষার্থী রেদওয়ান আলী রেজা, আব্দুর রহিম, শাওন মোল্লা, আরিফ, আজিজুল সহ আরও অনেকে ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451