সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

যুক্তরাষ্ট্রে বোল্ডার কাউন্টিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার কাউন্টিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর রাস্তার দুই পাশে আলাদা স্থানে আছড়ে পড়ে ছোট্ট দুই বিমান। একটি বিমান নিওট রোডের দক্ষিণ পাশে এবং অন্যটি উত্তর পাশের ফাঁকা জমিতে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।

 

বোল্ডার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, এতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: সিএনএন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451