সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে অ্যাম্বুল্যান্স, প্রাণ গেল নৈশপ্রহরীর

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে দোকানের সামনে বসে থাকার সময় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

 

নিহত তরব আলী (৬০) ওই উপজেলার গাংগাটিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি একই গ্রামের কামাল মিয়া (৩০)।

বৃহস্পতিবার দুপুরে ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তরব আলী ও কামাল রাতে বাজারের প্রহরীর দায়িত্বে ছিলেন। তারা একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এরপর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তরব আলী মারা যান। আর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কামালকে কুমিল্লা মেডিক্যাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর অ্যাম্বুল্যান্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451