মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ফোকলোর স্টাডিজ বিভাগের ঊর্মি হত্যার অভিযোগ, ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত তাসনিম ঊর্মিকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যার সাথে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ র‌্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

মানববন্ধনে ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফতেহ্ আলী চৌধুরী ও ড. মৌসুমী আকতার মৌসহ ঊর্মির সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় তারা এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

ঊর্মির সহপাঠীরা বলেন, ‘যার আজ ক্যাম্পাসে বিচরণ করার কথা ছিল তার হত্যাকারীর বিচার চেয়ে আমাদের পথে আসতে হয়েছে। এটি মেনে নেওয়া কষ্টকর। যাকে ভালোবেসে বিশ্বাস করে ঘর বেঁধেছিল, শেষ পর্যন্ত সেই স্বামীই তার ঘাতক হলো। আমরা চাই আর কারো সাথে এমন না ঘটুক। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা হোক।

শিক্ষকরা বলেন, ‘আমরা শুনেছি ঊর্মির স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন এলাকার প্রভাবশালী। তারা প্রভাব খাটিয়ে একে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা যত বড়ই প্রভাবশালী হোক, আইনের ঊর্ধ্বে নয়। আমরা এই মানববন্ধন থেকে তার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ‘

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঊর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজনের পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হলেও তার পিতা গোলাম কিবরিয়া দাবি করেন, ঊর্মিকে হত্যা করে আত্মহত্যা বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে তিনি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ঊর্মির স্বামী প্রিন্স ও শ^শুর হাসেম শাহকে আটক করেছে পুলিশ। এরআগে গতকাল (৯ সেপ্টেম্বর) গাংনী প্রেস ক্লাবের সামনে এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেন তার সহপাঠীরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451