বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় দাদি-নাতির মৃত্যু, আহত ৫

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

কমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায়  আরো চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের মধ্যে সিএনজিচালক ছাড়া বাকি পাঁচ জনই একই পরিবারের।

জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বড়শালঘর এলাকার একই পরিবারের পাঁচ জন সদস্য সিএনজিযোগে বিয়ের অনুষ্ঠানে রওনা দেন।

এ সময় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার সাইলচর কোড়েরপাড়ে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

 

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেওয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও নাতি আবির (৫) মারা যান।

আহতরা হলেন, একই বাড়ির মৃত রহমান হাজ্বীর পুত্র বজলুর রহমান (৬০), পুত্র আওলাদ হোসেন, আওলাদ হোসেনের পুত্র আশিক (৭) ও দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের পুত্র সিএনজিচালক শান্ত (২০)। আশঙ্খাজনক অবস্থায় বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মীরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতের কাউকে পায়নি। তবে দূর্ঘটনা কবলিত সিএনজিট ও ট্রাকটি হেফাজতে নিয়ে আসা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451