সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

দিনাজপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

দিনাজপুরে ফুলবাড়ীতে প্রতিবন্ধী  এক কিশোরীকে ধর্ষণের দায়ে মেহেদুল মন্ডল ( ৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি মেহেদুল মন্ডল আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৩ জুলাই দুপুরে প্রতিবন্ধী ওই কিশোরী বাড়ীর খরচ নিয়ে পাশ্ববর্তী দোকান থেকে বাড়ি ফেরার পথে মেহেদুল মন্ডল ওই তাকে টেনে স্থানীয় তিলাই আদিবাসী কবরস্থানের জঙ্গলে নিয়ে যায়।

সেখানে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয় এক পথচারী বিষয়টি লক্ষ্য করলে মেহেদুল তার নিজ বাড়িতে পালিয়ে যায়। পরে বিষয়টি মিংমাসা করার জন্য স্থানীয় কয়েকজন মেহেদুলকে তাদের হেফাজতে নেয়। একপর্যায়ে তারা থানায় মামলা না করার জন্য, ওই কিশোরীর বাবার নিকট ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে জাল দলিল প্রস্তুত এবং মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি মেহেদুলকে গ্রেফতার করে। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451