শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এশিয়ান কাপের ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলেও অন্য শাস্তির মুখে ভারতের ফুটবল!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারতীয় ফুটবল অঙ্গনে খুশির হাওয়া বয়ে গিয়েছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না। কারণ এবার ভারতীয় ফুটবল সংস্থাকে জরিমানা করেছে এশিফান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ান কাপের বাছাইপর্বের একটি ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ায় ভারতীয় ফুটবলকে মোটা অংকের জরিমানা করা হয়েছে।

 

গত জুনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। গতকাল সোমবার এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি এআইএফএফকে ই-মেইল করে শাস্তির কথা জানিয়েছে। মোট ১৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১৩,৫০০ ডলার আবার ‘স্থগিত জরিমানা’। অর্থাৎ দুই বছরের মধ্যে আবারও এই ঘটনা ঘটলে তখন সেই জরিমানা দিতে হবে।

ভারতীয় ফুটবলের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।  প্রথমত, ম্যাচ চলাকালীন সময়ে যে ধরনের নিরাপত্তা থাকার দরকার ছিল, সেটা ছিল না। দ্বিতীয়ত, স্টেডিয়াম এবং তার আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক ছিল না। এএফসি জানিয়েছে, ‘স্থগিত জরিমানা’ বাদে বাকি যে ৪৫০০ ডলার জরিমানা হয়েছে, তা আগামী ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। প্রসঙ্গত, আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকংকে হারিয়ে পরের বছরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451