শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুতুবপুর গ্রামে ৫ বছরের ছায়েদাকে কুপিয়ে মারল কারা?

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ছায়েদা আক্তার নামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ছায়েদা ওই গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে। পুলিশ আজ রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, আজ (রবিবার) সকালে বাড়ির পাশে ছায়েদা আক্তারের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। শিশুটির শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, নিহত শিশুটির পরিবারের সাথে প্রতিবেশী ইউসুফ মিয়াদের জমিসংক্রান্ত বিরোধ আছে। তবে কারা হত্যা করেছে বিষয়টি জানা যায়নি। ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451