সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ধামরাইয়ে এক তরমুজ খেয়ে অসুস্থ ৯

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে এক তরমুজ খেয়ে একই পরিবারের ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের আনালিয়াখোলা গ্রামে।

অসুস্থরা হলো আনালিয়া খোলা গ্রামের ইউনুছ আলীর স্ত্রী হেনা বেগম, মেয়ে তাহমিনা, পরী ভানু, তাসলিমা তানজু, আয়শা আক্তার, নাতি জান্নাত, ছেলে এনামুল, প্রতিবেশী আব্দুল মান্নান ও আনালিয়াখোলা শাহী জামে মসজিদের ইমাম আজগর আলী।

 

ইউনুছ আলী জানান, তার ছেলে এনামুল গত বৃহস্পতিবার আমতলা বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যান। রাতে ওই তরমুজ পরিবারের সবাই ও মসজিদের ইমাম এবং প্রতিবেশী একজন খাওয়ার পর ডায়রিয়া ও বমি করতে থাকেন। পরে রাতেই তাদের মধ্যে পাঁজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুরে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মসজিদের ইমাম আজগর আলী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তবে বাড়ি ফেরা চারজন এখনো পুরো সুস্থ নয় বলে জানান তিনি। তাদেরকে বাড়িতেই  চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, ‘তরমুজ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এমনটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451