সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পাবনায় বিদেশি পিস্তল-ম্যাগজিন-গুলি উদ্ধার, অবৈধ অস্ত্র কারবারি আটক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

পাবনার আতাইকুলায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলিসহ একজন অবৈধ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে থানাধীন সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. শাহিদুল ইসলাম (৩২)।

তিনি শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত।
র‌্যাব পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এবং সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

গ্রেফতারকৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451