বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার হলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি করতে গিয়ে গ্রেপ্তার হলেন মো. আরমান (১৯) নামের এক রোহিঙ্গা যুবক। আজ বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটকের পর ডবলমুরিং থানায় সোপর্দ করে। এই বিষয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক আরমান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামের ফয়সাল আমীন ও মারজান দম্পতির ঠিকানায় জন্মনিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করে।

এসব জমা দেওয়ার পর পাসপোর্ট অফিস তথ্য যাচাইয়ের সময় নিশ্চিত হয়, আরমান নামের এই যুবক ২০১৭ সালের ১০ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করান। সেখানে তার বাবার নাম সৈয়দ আলম উল্লেখ রয়েছে।
আরমান রোহিঙ্গা যুবক এটা নিশ্চিত হওয়ার পর তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচারক মো. এনায়েত উল্লাহ বলেন, রোহিঙ্গা শনাক্ত হওয়ার পর আরমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি দাবি করেছেন, তার বয়স যখন ৯-১০ বছর তখন মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। এরপর তার মা, ভাই-বোন বাংলাদেশে আসে ২০১৭ সালে। সেখানে তারা বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। আরমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451