বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবির ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করল পুলিশ’ (এসআই) মো. আবদুল হান্নান।

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা ২০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজে বাধা প্রদান, গুলিবর্ষণ এবং হত্যার উদ্দেশে মারধরের অভিযোগ আনে।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিলেটের জালালাবাদ থানায় মামলাটি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী আজ মঙ্গলবার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ মামলায় শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে না। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র ও গুলি গেছে, অনেক পুলিশ আহত হয়েছে, এসবের জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।’

এর আগে, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে এই নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451