সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

স্কুলছাত্রী কবিতার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন মা, অতঃপর.

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

রংপুরে ইয়াসমিন আক্তার কবিতা(১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা ইউসুফ আলীকে আটক করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মাহিগঞ্জ এলাকার বীরভদ্র বালাটারি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবিতা মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, কবিতার সঙ্গে কিছুদিন আগে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে শনিবার রাতে কবিতাকে বেধরক মারপিট করে তার বাবা ইউসুফ আলী।
রবিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কবিতার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন তার মা। পরে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়।
মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, ঘটনাস্থল থেকে কবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা অনুসন্ধান করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451