শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে গুরুদাসপুরে শিশু সন্তানসহ স্ত্রীকে বিদেশে প্রাচারের চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের কামাল

হোসেনের স্ত্রী সালমা বেগম (২৬) শিশু সন্তান সামিউল আলম (৫) কে নিয়ে প্রেমিকের

সাথে অজানার উদ্দেশ্যে পারি দিলে ২২ দিনেও খোঁজ মেলেনি তাদের। এ ঘটনায় কামাল

হোসেন বাদী হয়ে গত ১৭ আগষ্ট নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-

২ তে প্রেমিক ইমামুল ও সালামার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার নথি সুত্রে জানা যায়, উপজেলার সিধুলী গ্রামের একের আলীর ছেলে কামাল

হোসেনের সাথে প্রায় ১৩ বছর পূর্বে নাটোর দত্তপাড়ার আব্দুল মালেকের মেয়ে সালমার

বিয়ে হয়। এরপর তাদের ঘরে সাব্বির হোসেন (১১) ও সামিউল ইসলাম (৫) নামে দুটি পুত্র

সন্তানের জম্ম হয়। স্বামী কামালের অনুপস্থিতিতে স্ত্রী সালমা শিধুলী গ্রামের আব্দুল

মমিনের ছেলে ইমামুলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রী সালমা

গত বুধবার ১০ আগষ্ট ১ লাখ টাকা ও দেড় ভড়ি সোনাসহ প্রেমিক ইমামুলের চাচাতো

ভাই আসাদুলের সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী কামালকে মামলা উঠিয়ে নেয়ার জন্য আসামী এমামুল

মোবাইলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। কামাল জীবনের নিরাপত্তা চেয়ে

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।

বাদী কামাল হোসেন জানান- সালমার দূরসম্পর্কের আত্মীয় ঢাকার গাজীপুর

কাপাসিয়ার ইসমাইল ও বেদনার কাছে রেখে এমামুল নিজ গ্রামে চলে আসে। আসামী

এমামুল সালমাকে বিদেশে প্রাচারের জন্য চেষ্টা করছে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451