বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে গুজব ছড়ানোর অভিযোগে ৪ ভুয়া সাংবাদিকসহ ৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে চার ভুয়া সাংবাদিকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। তাদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় র‌্যাব-৯ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম এ বিষয়টি জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশফাকুর রহমান, আলাউদ্দিন আলাল, রেজা হোসাইন, সোহেল আহমদ, আবুল কাশেম, রাজন আহমদ ও মুক্তার হোসেন মান্না।

লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম জানান, গত ২২ জুলাই সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায় এরা। এর মধ্যে কথিত সাংবাদিক রয়েছে অন্তত চারজন। তারা ফেসবুকভিত্তিক পেজ সিলেটের সময় টিভি, সিলেট এন্টারটেনমেন্টের মাধ্যমে গুজব ছড়ায়। আগুন লাগার ভুয়া সংবাদে আতঙ্কিত হয়ে পড়ে সিলেট নগরবাসী। পরে বিষয়টি নজরে এনে র‍্যাব-৯ অনুসন্ধান চালিয়ে সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, এ ধরনের ভুয়া সাংবাদিক এবং গুজবকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451