বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিখোঁজের দশ ঘণ্টা পর পুকুর থেকে রাবিক হোসেনের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

গুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের দশ ঘণ্টা পর পুকুর থেকে রাবিক হোসেনের (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। রাকিব উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের কামরুল ইসলামের ছেলে। সোমবার (০৭ জুন) মধ্যরাতে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার দুপুর ২টার দিকে রাকিব হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। আশপাশের এলাকায় সব আত্মীয়দের বাড়িতে খোঁজ করে রাকিবকে পাওয়া যায়নি। অবশেষে পুরো এলাকা জুড়ে মাইকিং করা হয়। তাতেও শিশুটির সন্ধান মেলেনি। এক পর্যায়ে সোমবার মধ্যরাতে বাড়ির অদূরে পুকুরের পানিতে রাকিবের লাশ ভেসে ওঠে। তখন স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন।

পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি থানায় জানানো হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451