বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া এ ঘটনায় ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ঝুট ব্যবসায়ী ও ভূইয়া এন্টারপ্রাইজের মালিক মনির হোসেন দাবি করেন, ডিইপিজেডের পুরান জোনের একটি কারখানা থেকে তাঁর লোকজন ঝুট বের করতে গেলে সেখানে বাধা দেন থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের লোকজন। পরে কবিরের লোকজন দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা মসজিদে মাইকিং করে তাদের প্রতিহত করে। এতে দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন। পাশাপাশি ভাঙচুর করা হয় ১২টি মোটরসাইকেল।

সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ভাঙচুর করা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা(ওসি) কামরুজামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451