মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গর্ভবতী নারীসহ ৪ জনকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালে এক গর্ভবতী নারীসহ চারজনকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন  আপিল বিভাগ। দুই আসামি হলেন- সোহেল ও রাজীব। তাঁরা নিহতদের আপন ভাইয়ের ছেলে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ  বুধবার এ রায় দেন। মামলার অপর আসামি পিয়াসকে (নিহতদের আত্মীয়) খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৫ সালে স্থানীয় আক্তার তার গর্ভবতী স্ত্রী ও আড়াই বছরের শিশু অর্না আক্তারকে নিহতের ভাই সিরাজুল ও তাঁর সন্তানেরা হত্যা করেন। পারিবারিক কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরের বছর ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট আটজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।

নয় বছর পর আজ বুধবার আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করলেন। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451