মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাগুরায় বজরুক শ্রীকুণ্ডি কলেজে শহীদ মিনার ভাঙচুর, তদন্তের দাবি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুণ্ডি কলেজে দুর্বৃত্তরা শহীদ মিনার ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে কলেজের শিক্ষকেরা ফুল দিতে গিয়ে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান।

কলেজের অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে অস্থায়ী এ শহীদ মিনারটি নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষকদের নিয়ে সকালে এই শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা শহীদ মিনারটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন কাজল কুমার দে। তিনি জানান, এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি।

এদিকে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষকরা ভাঙা পিলার দাঁড় করিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চার ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মাণে তিনটি পিলারে মোট ছয়টি আট মিলিমিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451