বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোর শহরে পারভেজ নামের এক যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে
যশোরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। ছবি : সংগৃহীত

যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে।

নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পারভেজ শহরের ঘোপ বেলতলা এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সেখানে থাকা চার যুবকের সঙ্গে পারভেজের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চার যুবক পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান তিনি।

খবর পেয়ে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানও শুরু করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451