মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

কুমিল্লার বুড়িচং, স্ত্রী-শাশুড়িকে খুনের পর লাশের পাশেই বসে ছিলেন ‘খুনি’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি গ্রামে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৃহবধূ ফারজানা আক্তার এবং তাঁর মা ভানু বিবি। ফারজানা হালগাঁও গ্রামের রিকশাচালক লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে লোকমানকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা বলছে, লোকমান একজন মাদকাসক্ত। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও দাবি করে, গতকাল দুপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন ভানু বিবি। সন্ধ্যায় হঠাৎ করেই পারিবারিক কলহে উত্তেজিত হয়ে পড়েন লোকমান। একপর্যায়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। খুনের পর লোকমান লাশের পাশেই বসে ছিলেন।

লোকমানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ। লোকমান-ফারজানা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451