মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় ডাকাতিকালে সেনাসদস্যকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় ট্রেনে ডাকাতিকালে সেনাসদস্যকে হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিরাজুল ইসলাম বাবু ও উজ্জ্বল মিয়া প্রকাশ ইয়াসিন, চট্টগ্রামের জনি প্রকাশ নয়ন ও  হবিগঞ্জের প্রদীপ। এ ছাড়া ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা আলী আক্কাস পলাতক রয়েছেন।

নিহত সৈনিক আব্দুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ অক্টোবর রাতে সেনাসদস্য আব্দুর রহমান চট্টগ্রাম থেকে ট্রেনে করে কর্মস্থল বগুড়া সেনানীবাসে যাচ্ছিলেন। ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় পৌঁছালে আসামিরা ট্রেনে ডাকাতিকালে ওই সেনা সদস্যকে হত্যা করে ফেলে দেয়। পরদিন লাকসাম থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা হাফেজ মাওলানা মফিজুল ইসলাম বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাসুদ ইকবাল মজুমদার। তিনি জানান, আদালত দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451