বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

করোনার হানা বার্সা শিবিরে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাস হানা দিয়েছে বার্সেলোনা শিবিরেও। কাতালান ক্লাবটির দুজন সাপোর্ট স্টাফের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার কারণে আজ মঙ্গলবার মেসি-গ্রিজম্যানদের অনুশীলন বন্ধ রেখেছে স্পেনের অন্যতম সফল দলটি।

আগামীকাল বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে বড় ধাক্কা খেল কাতালান ক্লাবটি। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে দুজন সাপোর্ট স্টাফের করোনা হওয়ার খবরটি নিশ্চিত করেছে বার্সা।

গতকাল সোমবার পিসিআর টেস্টে দলের দুজন স্টাফের করোনা ধরা পড়ে। এরপর আজ প্রথম সারির দলের সবার করোনা টেস্ট করানোর কথা।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুজনের করোনা শনাক্তের ব্যাপারটি ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার লা লিগার নিয়ম মেনে সবার পরীক্ষা করা হবে। আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

চলতি লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। ১৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র আটটিতে জিতেছে ক্লাবটি, ড্র করেছে চারটিতে, বাকি চারটিতে হার। সবমিলিয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে রোনাল্ড কোম্যানের দল। ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451