সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

টাঙ্গাইলের ঘাটাইল ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক সিঙ্গুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব চৌধুরী পাল জানান, দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই রশিদ নামের এক কিশোরের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পর তিনিও মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451