শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালিবাগ এলাকায়, ফ্ল্যাটে ঢুকে সাতসকালে গৃহবধূকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগ এলাকার একটি বাড়িতে ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল খান আজ শনিবার দুপুরে এ তথ্য জানান।

আহত রাবেয়া বেগম পরিবারের সঙ্গে মালিবাগে নিজেদের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর স্বামী শাহাদাত হোসেন কুয়েতপ্রবাসী।

আব্দুল খান বলেন, ‘সকালে রাবেয়া বেগম চিৎকার করে উঠলে তাঁর ছেলেমেয়ে ঘরে ঢুকে দেখে, রক্তাক্ত অবস্থায় তিনি বিছানায় পড়ে আছেন। পরে তাঁকে সকাল ৭টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়। এখন রাবেয়াকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এসআই আরো বলেন, ‘রাবেয়া বেগমের অবস্থা গুরুতর। দুর্বৃত্তরা তাঁর মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা পরিবারের কেউ জানে না বলে জানানো হয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451