বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশেই হচ্ছে ‘নবাব এলএলবি’র গানের শুটিং, মালদ্বীপে নয়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। তবে সিনেমাটির দুটি গানের শুটিং দিয়ে জটিলতা চলছিল। একাধিকবার শিডিউল নিয়েও মালদ্বীপে গানের শুটিং করতে পারেননি পরিচালক। আর তা নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

মাঝে এমনও গুঞ্জন উঠেছিল, গান দুটি ছাড়াই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এবার জানা গেল, সিনেমাটির একটি গানের শুটিং হচ্ছে আগামী ৯ ও ১০ ডিসেম্বর। দেশের বেশ কয়েকটি লোকেশনে গানটির শুটিংয়ের ভাবনা থাকলেও সিলেটের একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণের সম্ভাবনা বেশি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

সে জন্য শুক্রবার সন্ধ্যায় নতুন করে শাকিব খানের দুদিনের শিডিউলও নিয়েছেন পরিচালক। শাকিবের নতুন করে শিডিউল নেওয়ার ব্যাপারটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে এ চিত্রনায়কের একটি ঘনিষ্ঠ সূত্র।

যদিও এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক অনন্য মামুন আজ শনিবার এনটিভি অনলাইনকে বলেছেন, ‘গান নিয়ে এখন কিছু বলতে চাই না। কাজ শেষ করে তবেই কথা বলব।’

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451