সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

১৭ ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমা থেকে আটক, কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড। আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ফিশিং ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের গতকাল বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানা অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অপরাধ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451