মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের শিশু পুত্র জশকে হত্যা, মা-কাকা পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের শিশুপুত্র জশ মন্ডলকে (৫) হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে হত্যাকারীকে এ নিয়ে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তনুশ্রী মন্ডল ও কাকা অনুপ মন্ডলকে হেফাজতে নিয়েছে।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মন্ডল ও শিশু পুত্র জশ তার সাথে ঢাকায় থাকে। রোববার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে আসেন। সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিপুল ইজারাদার বলেন, ‘সোমবার সকালে অনুপ ওই শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত শিশুটির গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তার মা তনুশ্রী ও কাকা অনুপকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451