রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ডব্লিউএইচও) বলেছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যথেষ্ট ব্যয়াম না করার জন্য নভেল করোনাভাইরাসজনিত মহামারি কোনো অজুহাত হতে পারে না। মহামারি থাকুক বা নাই থাকুক, মানুষকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, মহামারির আগেও অনেকেরই শারীরিক কর্মকাণ্ড খুব কম ছিল।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও আরো বলেছে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। এক্ষেত্রে নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।

ডব্লিউএইচওর স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এই সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

রুডিগার ক্রেচ বলেন, ‘আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারি তৈরি করে ফেলতে পারি।’

করোনাজনিত মহামারি নিয়ন্ত্রণে দেশে দেশে লকডাউন, চলাফেরা নিয়ন্ত্রণসহ ব্যায়ামাগারগুলো বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বহু মানুষকে বাড়িতে অবস্থান করতে হচ্ছে এবং তাদের নিত্যদিনের জীবনযাপনে পরিবর্তন এসেছে। তবে শরীরিক কর্মকাণ্ডের ওপর এর প্রভাব নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।

এদিকে ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য এবং ভালো থাকার জন্যে শারীরিক কর্মকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবনের সঙ্গে বছরের পর বছর এবং বছরের সঙ্গে জীবনকে যুক্ত করতে সহায়ক হবে।

নিয়মিত ব্যায়াম হার্ট ডিজিজ, টাইপ টু ডায়াবেটিস ও ক্যানসার নিয়ন্ত্রণে সহায়ক। এ ছাড়া ব্যয়াম অবসাদ, উদ্বেগ কমায় এবং মস্তিস্ককে উজ্জীবিত রাখে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451