বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনা ছড়িয়েছে: অ্যান্টনি ফাউসি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে গত মাসে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানটি থেকে কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি হোয়াউস হাউসের এ জমায়েতের সমালোচনা করেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য অ্যান্টনি ফাউসি। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের বিচারক মনোনয়নের ওই অনুষ্ঠান ছিল ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়ানোর অনুষ্ঠান।’ এক ডজনের বেশি হোয়াইট হাউসের কর্মকর্তা ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তি এতে সংক্রমিত হয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকেরা অবশ্য তাঁকে ভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছেন। কোভিড-১৯ থেকে সেরে ওঠায় তাঁকে জমায়েতপূর্ণ অনুষ্ঠানেও হাজির হওয়ার অনুমতি দিয়েছেন।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাতে তিন দিন হাসপাতালে থাকার পর ছাড়া পান ট্রাম্প।

সিবিএস নিউজের পক্ষ থেকে শুক্রবার ফাউসিকে হোয়াইট হাউসের অনুষ্ঠানটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে মাস্ক পরতে অনীহা, সামাজিক দূরত্ব বজায় না রাখার মতো অনেক পূর্ব সতর্কতা নিতে দেখা যায়নি। ফাউসি বলেন, ‘তথ্যই কথা বলবে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানটি সুপারস্প্রেডার বা ব্যাপকভাবে করোনা ছড়ানোর এক আয়োজন ছিল।’

২৬ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এ ঘোষণার সময় ট্রাম্পের পাশে ছিলেন ব্যারেট। ওই ঘটনাকে স্থানীয় করোনা ছড়ানোর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই অনেকে করোনা পজিটিভ হন।

কোভিড-১৯ মহামারির কারণে এখনো ওয়াশিংটনে বড় আকারের জমায়েত বন্ধ রয়েছে। তবে হোয়াইট হাউস এর ব্যতিক্রম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451