রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

প্রায় ১৫ লাখ করোনা পরীক্ষা করিয়ে একদিনে ভারতের নতুন রেকর্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যত বেশি সংখ্যক করোনা পরীক্ষা করানো হবে, সরকারের কাছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা ততই স্পষ্ট হবে। সেই লক্ষ্যে এবার একদিনে ১৫ লাখ মানুষের করোনা পরীক্ষা করে নতুন রেকর্ড গড়ল ভারত।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ৬ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে। আইসিএমআর-এর দেওয়া হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ১৪ লাখ ৯২ হাজার ৪০৯ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে যা দৈনিক করোনা পরীক্ষার নিরিখে নতুন রেকর্ড।

বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৪১ জনের। ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ২৯০ জন।

ভারতে এখনো পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪৭ লাখ ৫৬ হাজার ১৬৫। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮১.৭৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ১১৬। মৃত্যু হার ১.৫৯ শতাংশ। ফলে সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451